২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জনতা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এজিএম এর স্থান পরে জানানো হবে। ডিএসই জানিয়েছে, সমাপনী বছরে জনতা ইন্স্যুরেন্সের ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৯৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭৯ টাকা ০৯ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৬২০ ঘ.