ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিহিত মূল্য বদলানোর ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স।
জনতা ইন্সুরেন্স তার প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা এবং মার্কেট লট ২০টি থেকে ২০০টিতে পরিবর্তন করবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে।
২০১১ সালের ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে ছিল নিয়ন্ত্রণ সংস্থা এসইসি।
২০১০ সালে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এরপর গত ২০১১ সালে ২৩ আগস্ট সব শেয়ারের অভিহিত মূল্য ২০১১ সালের ডিসেম্বরের ১ তারিখে ১০ টাকা করার ঘোষণা দেয় এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৬০৭ ঘ.
bdnews24