২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএইচ ইস্পাতের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ

জিপিএইচ ইস্পাত লিমিটড এ বছরের মে-জুলাই সময়ে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপিএইচ ইস্পাত লিমিটড এ বছরের মে-জুলাই সময়ে প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। জিপিএইচ ইস্পাত গত বছরের তুলনায় প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা বেশি মুনাফা করেছে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৭১ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/১৭২০ ঘ.