২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিক হোটেলের ও হাক্কানি পাল্পের লভ্যাংশ ঘোষণা

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার মালিকদের জন্য ১৫ শতাংশ এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার মালিকদের জন্য ১৫ শতাংশ এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে এ বছর। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ইউনিক হোটেল ২০১২ সালের ৩০ জুনকে ও হাক্কানী পাল্প ২০১১ সালের ৩১ ডিসেম্বরকে সমাপনী বছর ধরে লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিক হোটেলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৮ অক্টোবর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর। স্থান পরে জানানো হবে। আর হাক্কানি পাল্পের এজিএম হবে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায়, চট্টগ্রামের ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর। ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, সমাপনী বছরে ইউনিক হোটেলের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৯৮ টাকা ৯৩ পয়সা। আর হাক্কানি পাল্পের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৬৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ০২ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/জেকে/১৭১৫ ঘ.