২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি কোম্পানির আইপিও অনুমোদন

সিমেন্ট ও বীমা খাতের দুটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিমেন্ট ও বীমা খাতের দুটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এসব অনুমোদন দেওয়া হয়। এসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দুটি কোম্পানির মধ্যে সান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ২০১০ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৫৪ পয়সা । বানকো ফাইনেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। এ ছাড়া প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে। এর প্রতিটি শেয়ার ১২ টাকা প্রিমিয়ামসহ ২২ টাকায় ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। ২০১০-২০১১ সালের নিরীক্ষিত হিসাব অনুযায়ী এর শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা শূন্য দশমিক ০৫ পয়সা । এ কোম্পানিটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এলায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/১৮৩৭ ঘ.