২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল পলিমার, প্রাইম ইন্স্যুরেন্স, সায়হামের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর ও সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর ও সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ, ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিনটির পরিচালনা পর্ষদ। ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য ন্যাশনাল পলিমার, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য প্রাইম ইসলামী লাইফ এবং ২০১২ সালের ৩০ এপ্রিল সমাপনী বছরের জন্য এ সায়হাম কটনের ঘোষণা করা লভ্যাংশ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ন্যাশনাল পলিমারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ অক্টোবর বেলা ১১টায় ঢাকার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আগামী ১১ সেপ্টেম্বর এর জন্য রেকর্ডের তারিখ ঠিক করা হয়েছে। সমাপনী বছরে ন্যাশনাল পলিমারের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৩৪ পয়সা। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১০টায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর । সায়হাম কটন মিলস লিমিটেডের এজিএম আগামী ৪ অক্টোবর বেলা ১১টায় হবিগঞ্জের সায়হাম নগরে প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর । সমাপনী বছরে সায়হাম কটন মিলস লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৮৭ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/১৭৫০ ঘ.