ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সাধারণ সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথমার্ধে ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়ে। তবে দ্বিতীয়ার্ধে সূচক নিচের দিকে নামে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৯৬ শতাংশ বা ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪১ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয়েছে ৬৩০ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে ১০৫ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৯৯টির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
ঈদ ও অন্যান্য ছুটি মিলিয়ে ১১ দিন বন্ধ থাকার পর রোববার ডিএসইর প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন দুটোই বাড়ে। সাধারণ সূচকে যোগ হয় ১২৭ পয়েন্ট।
জাতীয় শোক দিবস, শব-ই-কদর, ঈদ উল ফিতর ও অন্যান্য ছুটি মিলিয়ে ১৫ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ১১ দিন পুঁজিবাজার বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৫৯ ঘ.
bdnews24