২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭১৭ ঘ.