ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইনান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ডিবিএইচ এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর বেলা ১১টায় ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ডিবিএইচের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯১ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫১৪ ঘ.
bdnews24