২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার লেনদেনে ফিরছে পুঁজিবাজার

টানা ১১ দিন বন্ধ থাকার পর রোববার থেকে ফের লেনদেন শুরু হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১১ দিন বন্ধ থাকার পর রোববার থেকে ফের লেনদেন শুরু হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। জাতীয় শোক দিবস, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলে ১৫ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল এ বাজারে। রমজান মাসে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চললেও রোববার পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে বলে ডিএসই’র ওয়েবসাইটে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এএল/১৭০২ ঘ.