চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে বলে অগাস্ট মাসে ঋণ নিয়ে বিনিয়োগকারীদের ব্যাংক সুদের হার অর্ধেক করার দাবি জানিয়েছে ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং।
শনিবার ফোরামের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়- অগাস্ট মাসের ৩১ দিনের মধ্যে ১৬ দিন দেশের দুই পুঁজিবাজাওে লেনদেন বন্ধ থাকবে। তাই অগাস্ট মাসে লোনে বিনিয়োগকারীদের সুদের হার অর্ধেক করার দাবি জানাচ্ছে চট্টগ্রামের পুঁিজবাজারে বিনিয়োগকারীদের এ সংগঠন।
এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকসহ সংশি¬ষ্ট ব্রোকার হাউজগুলোকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানানো হয় ওই বিবৃতিতে।
ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম মিলন, সদস্য সচিব রানা বিশ্বাস ওই বিবৃতিতে বলেন, ‘লুটেরারা’ পুঁজিবাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে ঈদের কেনাকাটা করছে, নতুন ব্র্যান্ডের দামি গাড়ি হাকাচ্ছে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা মারাত্মক অর্থকষ্টে এবারের ঈদের প্রস্তুতি নিতে রীতিমত হিমশিম খাচ্ছেন।
এতে আরো বলা হয়, “পুঁজিবাজার স্বাভাবিক হবে সে প্রত্যাশায় তারা (ক্ষুদ্র বিনিয়োগকারীরা ) শেয়ার বিক্রি না করে ধারকর্জ করে ঈদের খরচ যোগাড় করছেন। আর ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো বন্ধের দিনেও লোনের উপর ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ সুদ নেবে, যা বিনিয়োগকারীদের জন্য ‘মরার উপর খারার ঘা’র মতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৮৫১ ঘ.
bdnews24