২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট শেয়ার বিক্রি বন্ধ হচ্ছে’

প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট শেয়ার বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট শেয়ার বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। বৃহস্পতির ঢাকার আর্মি গলফ ক্লাবে ডিএসইর অনুমোদিত প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হোসেন বলেন, “রাইট শেয়ার ইস্যু নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন করে প্লেসমেন্ট নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। এক্ষেত্রে কোনো কোম্পানি প্লেসমেন্ট বিক্রির মাধ্যমে যাতে করে এক টাকাও প্রিমিয়াম নিতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি বলেন, “আমরা সবাই পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাজারে উত্থান পতন থাকবে এটাই স্বাভাবিক। একটি বড় ধরনের পতনের পর বাজার আগের অবস্থায় ফিরে আসতে অনেক দিন সময় লেগে যায়।” অনুমোদিত প্রতিনিধিদের উদ্দেশে খায়রুল হোসেন বলেন, “আপনারা বাজারে মূল চালিকা শক্তি। আপনাদের ওপর বাজারের গতিশীলতা নির্ভর করছে। একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে হলে সবাইকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।” ডিএসইর সভাপতি রকিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটি স্বচ্ছ ও ভাল পুঁজিবাজার গঠন করতে চাই। আর এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব।” এতে আরও বক্তব্য দেন, ডিএসইর পরিচালক আহমেদ ইকবাল হাসান, আহসানুল ইসলাম, মিনহাজ মান্নান ইমন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন ও প্রধান পরিচালন কর্মকর্তা জহুরুল আলম। সম্মেলনে এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী ও আবদুস সালাম সিকদার, ডিএসইর পরিচালক, সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন হাউসের অনুমোদিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৫৪ ঘ.