২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: ৫ দিন পর সূচক বাড়লো

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৫২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ৫ দিন কমার পর সোমবার সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২০৩টির, কমে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে ৫৮ পয়েন্ট। হাতবদল হয় ২০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৫৫টির, কমে ১৯৫টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দাম। গত সপ্তাহের প্রতিটি কর্মদিবসেই সূচক কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সব মিলিয়ে গত সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২.৮৪ শতাংশ বা প্রায় ১১৮ পয়েন্ট বাড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১৪ ঘ.