২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে মুনাফা কমেছে ১৫ ব্যাংকের

চলতি বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯টি ব্যাংকের ১৫টির মুনাফা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 05:14 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯টি ব্যাংকের ১৫টির মুনাফা কমেছে। গত বছরের এ সময়ের তুলনায় ব্যাংকগুলো প্রায় ২ শত ৫১ কোটি ৯৪ লাখ টাকা কম মুনাফা করেছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর বলা হয়েছে। গতবার এ ব্যাংকগুলো মুনাফা করেছিল প্রায় ২ হাজার ৬৭৩ কোটি ৪৮ লাখ টাকা। এবার করেছে প্রায় ২ হাজার ৪২১ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকগুলো গতবারের তুলনায় ১০ দশমিক ৪০ শতাংশ কম মুনাফা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংক তাদের অনিরীক্ষিত অর্ধ-বার্ষিক আর্থিক বিবরণী প্রকাশ করেছে । মুনাফা কমেছে ১৫টির গত বছরের তুলনায় এবছর জানুয়ারি-জুন সময়ে ঢাকা ব্যাংক লিমিটেডের মুনাফা ৬৯ শতাংশ কমে ৮৯ কোটি ২৯ লাখ টাকা থেকে ২৮ কোটি ০৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া আইএফআইসি ব্যাংক লিমিটেডের মুনাফা ৬১ শতাংশ কমে ৬৫ কোটি ৪৫ লাখ টাকা থেকে ২৫ কোটি ৬৭ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৫৭ শতাংশ কমে ২৭ কোটি ০৩ লাখ টাকা থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫৭ শতাংশ কমে ৩২২ কোটি ২২ লাখ টাকা থেকে নেমে প্রায় ১৩৯ কোটি ৩৮ লাখ টাকা দাঁড়িয়েছে। ওয়ান ব্যাংক লিমিটেডের মুনাফা ৩১ শতাংশ কমে ৮৫ কোটি ৫ লাখ টাকা থেকে নেমে ৫৮ কোটি ২৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় ২৮ শতাংশ কমে ৮৭ কোটি ৪৫ লাখ টাকা থেকে নেমে ৬২ কোটি ৯১ লাখ টাকা, ব্যাংক এশিয়া লিমিটেডের ২৬ শতাংশ কমে ৯৮ কোটি ৫৮ লাখ টাকা থেকে নেমে ৭৩ কোটি ৬ লাখ টাকা ও এনসিসি ব্যাংক লিমিটেডের মুনাফা ২৫ শতাংশ কমে ৮১ কোটি ২২ লাখ টাকা থেকে কমে ৬০ কোটি ৭৩ লাখ টাকায় নেমে এসেছে। সিটি ব্যাংক লিমিটেডের মুনাফা কমেছে প্রায় ২৪ শতাংশ। মুনাফা ১০৪ কোটি ০৫ লাখ টাকা থেকে ৭৯ কোটি ৪৩ লাখ টাকায় নেমেছে এ ব্যাংকটির। এবি ব্যাংক লিমিটেডের ২৩ শতাংশ কমে ৯৫ কোটি ৪৮ লাখ টাকা থেকে ৭৩ কোটি ০৭ লাখ টাকায় নেমেছে। প্রাইম ব্যাংক লিমিটেডের মুনাফাও প্রায় ২৩ শতাংশ কমে গেছে। ১৬০ কোটি ৩ লাখ টাকা থেকে নেমে মুনাফা দাঁড়িয়েছে ১২৩ কোটি ৩৩ লাখ টাকা। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মুনাফা ২২ শতাংশ কমে ১১৩ কোটি ১৭ লাখ টাকা নেমে ৮৮ কোটি ২৭ লাখ টাকা, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ২০ শতাংশ কমে ১০১ কোটি ৮৩ লাখ টাকা থেকে নেমে ১২৭ কোটি ৭৫ লাখ টাকা, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ১৭ শতাংশ কমে ৫৭ কোটি ৯৭ লাখ টাকা থেকে নেমে ৪৭ কোটি ৮৯ লাখ টাকা এবং উত্তরা ব্যাংক লিমিটেডের মুনাফা ১৭ শতাংশ কমে প্রায় ৮৫ কোটি ৩২ লাখ টাকা থেকে প্রায় ৭০ কোটি ৭৮ লাখ টাকায় নেমে এসেছে। মুনাফা বেড়েছে ১৩ টির এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেডের মুনাফা প্রথম ছয় মাসে ৮২ শতাংশ বেড়ে ৯২ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া শাহাজালাল ইসলামি ব্যাংক লিমিটেডের মুনাফা বছরের প্রথম ছয় মাসে প্রায় ৩৭ শতাংশ বেড়ে ৮৬ কোটি ৩৮ লাখ টাকা, সোস্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের ৩৪ শতাংশ বেড়ে ৫৫ কোটি ২৬ লাখ টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ৩৩ শতাংশ বেড়ে ৪০ কোটি ৩৫ লাখ টাকা, যমুনা ব্যাংক লিমিটেডের মুনাফা ২৬ শতাংশ বেড়ে ৭২ কোটি ০২ লাখ টাকা, ইসলামি ব্যাংক লিমিটেডের মুনাফা ২০ শতাংশ বেড়ে ৪২১ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। বেড়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মুনাফাও। প্রায় ১৫ শতাংশ বেড়ে এ ব্যাংকটির মুনাফা হয়েছে ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। অন্যদিকে আল-আরাফা ইসলামি ব্যাংক লিমিটেডের মুনাফা ১৩ শতাংশ বেড়ে ১১২ কোটি ৬৪ লাখ টাকা, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা ৯ শতাংশ বেড়ে প্রায় ১২৩ কোটি ৪৫ লাখ টাকা, রুপালী ব্যাংক লিমিটেডের মুনাফা ৬ শতাংশ বেড়ে ৭১ কোটি ৯৪ লাখ টাকা, ব্রাক ব্যাংক লিমিটেডের মুনাফা ৫ শতাংশ বেড়ে প্রায় ৮৩ কোটি ২২ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের মুনাফা ৪ শতাংশ বেড়ে প্রায় ৩১ কোটি ৯৭ লাখ টাকা এবং পুবালী ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় ৪ শতাংশ বেড়ে ১২৩ কোটি ৮২ লাখ টাকা হয়েছে। এর বাইরে এ বছরের প্রথম ভাগে আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেডের লোকসান প্রায় ৯১ শতাংশ কমে প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এএল/২৩১১ ঘ.