২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ব্যাংকের আর্থিক প্রতিবেদনে মুনাফা কমেছে ৮টির

পুঁজিবাজারে তালিকাভূক্ত ১৩টি ব্যাংক অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যাদের ৮টির মুনাফা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত ১৩টি ব্যাংক অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যাদের ৮টির মুনাফা কমেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ব্যাংকগুলোর আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করা হয়। এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ঢাকা ব্যাংক লিমিটেডের মুনাফা কমেছে ৬৯ শতাংশ। এ বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি মুনাফা করেছে প্রায় ২৮ কোটি ০৯ লাখ টাকা। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৮৯ কোটি ২৯ লাখ টাকা। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১১ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২৭ কোটি ০৩ লাখ টাকা। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১৩৯ কোটি ৩৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৩২২ কোটি ২২ লাখ টাকা। ওয়ান ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৫৮ কোটি ২৯ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৮৫ কোটি ৫ লাখ টাকা। এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মুনাফা কমেছে প্রায় ২৮ শতাংশ। ব্যাংকটি প্রথম ছয় মাসে প্রায় ৬২ কোটি ৯১ লাখ টাকা মুনাফা করেছে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৮৭ কোটি ৪৫ লাখ টাকা। এনসিসি ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৬০ কোটি ৭৩ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৮১ কোটি ২২ লাখ টাকা। প্রাইম ব্যাংক লিমিটেড বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১২৩ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১৬০ কোটি ৩ লাখ টাকা। উত্তরা ব্যাংক লিমিটেড বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৭০ কোটি ৭৮ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৮৫ কোটি ৩২ লাখ টাকা। পুবালি ব্যাংক লিমিটেড বছরের প্রথম ছয় মাসে প্রায় ১২৩ কোটি ৮২ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ১১৯ কোটি ৩৭ লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে প্রায় ৩১ কোটি ৯৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৩০ কোটি ৮১ লাখ টাকা। বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্রাক ব্যাংক লিমিটেড প্রায় ৮৩ কোটি ২২ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৭৯ কোটি ০৪ লাখ টাকা। এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেডের লোকসান হয়েছে প্রায় ৮ কোটি ৪২ লাখ টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম। গত বছর এ সময় লোকসানের পরিমাণ ছিল প্রায় ৯১ কোটি ৩৩ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮১৭ ঘ.