ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দুটো কোম্পানিরই মুনাফা গত বছরের তুলনায় কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করা হয়।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৬৫ কোটি ২১ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৬৭ কোটি ২৪ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২৭ কোটি ৪ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৯ কোটি ৮৬ লাখ টাকা কম।
সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৭৬ লাখ টাকা মুনাফা করেছে। গত বছরের এ সময় লোকসান হয়েছিল ৪৯ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮১২ ঘ.
bdnews24