ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১২ সালের ৩১ মার্চ সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
নাভানা সিএনজি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অগাস্ট।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে নাভানা সিএনজি লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩২ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৫১ ঘ.
bdnews24