২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউচুয়াল ট্রাস্টের মুনাফা বেড়েছে, কমেছে ইস্টার্ন ব্যাংকের

বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গত বছরের এ সময়ের তুলনায় মুনাফা বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের। গত বছরের তুলনায় মুনাফা কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গত বছরের এ সময়ের তুলনায় মুনাফা বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের। গত বছরের তুলনায় মুনাফা কমেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ব্যাংক দুটির আর্থিক বিবরণীর তথ্য প্রকাশ করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৪০ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। গত বছরের এ সময় মুনাফা ছিল প্রায় ৩০ কোটি ৩৩ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২৯ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৯ কোটি ৯০ লাখ টাকা বেশি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৮৮ কোটি ২৭ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ কম। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ১১৩ কোটি ১৭ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৪৫ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১৮ কোটি ৭০ লাখ টাকা কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৪৩ ঘ.