২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে ৯ ইন্সুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভূক্ত নয়টি ইন্সুরেন্স কোম্পানি অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যাদের প্রত্যেকটিরই মুনাফা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভূক্ত নয়টি ইন্সুরেন্স কোম্পানি অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যাদের প্রত্যেকটিরই মুনাফা বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ইন্সুরেন্স কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮০ শতাংশ বেড়েছে। প্রথমার্ধে ৬ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে কোম্পানিটি যা গত বছরের তুলনায় প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩ কোটি টাকা বেশি। পাইওনিয়ার ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১২ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৬ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা বেশি। ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের তুলনায় এ সময় প্রায় ৬০ লাখ টাকা বেশি মুনাফা হয়। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইস্টার্ন ইন্সুরেন্স প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১ কোটি টাকা কম। পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। বছরের প্রথমার্ধে গত বছরের তুলনায় প্রায় ৭০ লাখ টাকা বেশি মুনাফা করে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১০ লাখ টাকা বেশি। এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। এ সময়ে মুনাফা বেড়েছে প্রায় ১ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৯০ লাখ টাকা বেশি। প্রগতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৮ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। গত বছরের প্রথমার্ধে এ সময় মুনাফা ছিল প্রায় ৭ কোটি ৬০ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৪০ লাখ টাকা বেশি। সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১০ লাখ টাকা কম। রূপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। ইন্সুরেন্স খাতের এ কোম্পানিটি বছরের প্রথমার্ধে গত বছরের তুলনায় প্রায় ২ কোটি টাকা বেশি মুনাফা করে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বেশি। তাকাফুল ইসলামি ইন্সুরেন্স লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় প্রায় ৩০ লাখ টাকা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৪০ ঘ.