২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ড ও একটি আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, ২৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচুয়াল ফান্ড ও একটি আইসিবি ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। রোববার আইসিবির সম্মেলন কক্ষে পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। লভ্যাংশ ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিবির মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এছাড়া দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ৩০০ শতাংশ, তৃতীয় আইসিবি মিচুয়াল ফান্ডের ২০০ শতাংশ, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১৮৫ শতাংশ, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১৭০ শতাংশ, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১০০ শতাংশ, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১১০ শতাংশ এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও আইসিবি ইউনিট ফান্ডের প্রতিটি ইউনিটের জন্য ৩২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক এস এম মাহফুজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামানসহ পরিচালক পর্ষদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮০১ ঘ.