২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইডেলবার্গ সিমেন্টের মুনাফা ৭১% বেড়েছে

হাইডেলবার্গ সিমেন্ট এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৮২ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ৭১ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইডেলবার্গ সিমেন্ট এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৮২ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ৭১ শতাংশ বেশি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে। বছরের প্রথমার্ধে হাইডেলবার্গ সিমেন্ট গত বছরের তুলনায় প্রায় ৩৪ কোটি টাকা বেশি মুনাফা করে। গত বছর এ সময় মুনাফা ছিল প্রায় ৪৮ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তারা প্রায় ৪১ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ২৪ কোটি টাকা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৪৬ ঘ.