ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমজেএল বাংলাদেশ লিমিটেড এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৩৫ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ৪১ শতাংশ কম।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।
বছরের প্রথমার্ধে এমজেএল বাংলাদেশ লিমিটেড গত বছরের তুলনায় প্রায় ২৪ কোটি টাকা কম মুনাফা করে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ৫৯ কোটি টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) এমজেএল প্রায় ১৭ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭৫০ ঘ.
bdnews24