ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৫ কোটি ৭১ লাখ টাকা মুনাফা করেছে রেকিট অ্যান্ড বেনকাইজার যা গত বছরের এই সময়ের তুলনায় ১৮ শতাংশ কম।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।
বছরের প্রথমার্ধে রেকিট এন্ড বেনকাইজার গত বছরের চেয়ে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা কম মুনাফা করে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ৬ কোটি ৯৬ লাখ টাকা।
এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তারা প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ৬০ লাখ টাকা কম।
প্রতিষ্ঠানটি ২০১১ সালে ১৩ কোটি ৪০ লাখ টাকা মুনাফা করেছিল। ২০১০ মুনাফা হয়েছিল ১২ কোটি ৬০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৭১১ ঘ.
bdnews24