২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবি ব্যাংকের মুনাফা কমেছে

এবি ব্যাংক এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৭৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবি ব্যাংক এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) প্রায় ৭৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে। বছরের প্রথমার্ধে এবি ব্যাংক গত বছরের চেয়ে প্রায় ২২ কোটি টাকা কম মুনাফা করে। গত বছর এ মুনাফা ছিল প্রায় ৯৫ কোটি টাকা। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তারা প্রায় ২৩ কোটি টাকা মুনাফা করেছে যা গত বছরের এ সময়ের তুলনায় ১০ কোটি টাকা কম। প্রতিষ্ঠানটি ২০১১ সালে ১৩৯ কোটি টাকা মুনাফা করেছিল। ২০১০ মুনাফা হয়েছিল ৩৯৯ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৪৮ ঘ.