২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতন

সপ্তাহের চতুর্খ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ৯৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে প্রায় একশ’ পয়েন্ট। বুধবার বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সাধারণ সূচকে ওঠানামা চলে। পরের দুই ঘণ্টায় সূচক কমে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২.২৩ শতাংশ বা ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ২২২ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৩০টির, কমে ২২০টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। আগের দুই কার্যদিবসে ডিএসইতে সূচক বেড়েছিল। সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১১৭ পয়েন্ট। লেনদেন হয় ২৮৯ কোটি টাকার শেয়ার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৭৭ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক প্রায় ৪২ পয়েন্ট কমেছিল। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৩ ঘ.