২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন ও সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ১১৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন সাধারণ সূচক ও লেনদেন দুটোই বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর পরই ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ২৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২৪৭টির, কমে ১৪টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৭৭ পয়েন্ট। হাতবদল হয় ২০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক প্রায় ৪২ পয়েন্ট কমেছিল। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, বিএসসিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, যমুনা অয়েল, এনবিএল ও জিপিএইচ ইস্পাত। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ঢাকা ডায়িং, মুন্নু স্টাফলার, সিঙ্গার বিডি, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, বিইডিএল, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও জিবিবি পাওয়ার। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ৩য় আইসিবি, সাভার রিফ্রেক্টরিজ, হাক্কানি পাল্প, উসমানিয়া গ¬াস, আইসিবি ৩য় এনআরবি, আজিজ পাইপস, এপেক্স স্পিনিং, রেনেটা, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড ও প্রাইম ১ আইসিবিএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭১৪ ঘ.