ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ।
২০১২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিটি এ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
এর জন্য রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে ১ আগস্ট।
স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) লিন্ডে বাংলাদেশ করপরবর্তী মুনাফা করেছে ২৮ কোটি ৩৮ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫ কোটি ৭৯ লাখ টাকা।
প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৩ টাকা ৫২ পয়সা।
গত বছর শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল লিন্ডে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭০৪ ঘ.
bdnews24