ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিন সূচকে ওঠানামায় লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর আধ ঘণ্টা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে ওঠানামা চলে। এর পর সূচক ওপরের দিকে উঠতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০১ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ২০৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২২৭টির, কমে ২০টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৪২ পয়েন্ট। হাতবদল হয় ১৮২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট।
সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিকস, বিএসসিসিএল, যমুনা অয়েল, জিপিএইচ ইস্পাত, এমআই সিমেন্ট, ইউনিক হোটেল ও তিতাস গ্যাস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ঢাকা ডায়িং, মুন্নু স্টাফলার, সিঙ্গার বিডি, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, বিইডিএল, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও জিবিবি পাওয়ার।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, ৩য় আইসিবি, সাভার রিফ্রেক্টরিজ, হাক্কানি পাল্প, উসমানিয়া গ্লাস, আইসিবি ৩য় এনআরবি, আজিজ পাইপস, এপেক্স স্পিনিং, রেনেটা, পপুলার ১ম মিউচুয়াল ফান্ড ও প্রাইম ১ আইসিবিএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪১৬ ঘ.
bdnews24