২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহের শুরুতে সূচক কমলো

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৪২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন সূচকে ওঠানামা নিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। রোববার রমজান মাসের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ১০টার বদলে বেলা ১১টায় লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর পৌনে একটা পর্যন্ত সূচকে ওঠানামা চলে। এরপর সূচক নিচের দিকে নামতে থাকে। নতুন সময় সময়সূচি অনুযায়ী দুপুর দুইটা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হয়। দিনশেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় ১৮২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৬২টির, কমে ১৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমে প্রায় ১৭ পয়েন্ট। সব মিলিয়ে গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ২ পয়েন্ট বাড়ে। এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪২৮ ঘ.