২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহ শেষে সূচক কমলো

সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে প্রায় ১৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দিকে সূচক বাড়লেও দিনশেষে সূচক কমেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর বেলা ১২টা পর্যন্ত সূচক বাড়ে। এরপর তা কমতে শুরু করে। লেনদেন শেষে সাধারণ সূচক ৪ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৭ পয়েন্ট কম। হাতবদল হয় ২৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১০০টির, কমে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম। বুধবার মুদ্রানীতি ঘোষণার দিন ডিএসই সাধারণ সূচক ৩ দশমিক ৮৬ শতাংশ বা ১৫৫ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় ২০৪ কোটি টাকার। মঙ্গলবার সাধারণ সূচকে যোগ হয়েছিল ৩৪ পয়েন্ট। সোমবার ডিএসই সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। সপ্তাহের প্রথম দিন রোববারও ব্যাপক দরপতনে সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যায়। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০১ ঘ.