ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুটি অনুসন্ধান ডেস্ক স্থাপন করা হয়েছে।
বুধবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ‘প্রবলেম রিসলিউশন ডেস্ক’ বা সমস্যা সমাধান নামে একটি ডেস্ক খোলা হয়েছে। এই ডেস্কে মোবাইল ফোনের ০১৭১৩২৭৬৪১৪ এবং ডিএসইর পিএবিএক্স এক্স-১৮৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়া ‘ইনকোয়েরি ডেস্ক’ বা অনুসন্ধান ডেস্ক নামে আরেকটি ডেস্ক চালু হয়েছে, যাতে পুঁজিবাজার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করা যাবে।
এই ডেস্কে যোগাযোগের মোবাইল নম্বর ০১৭১৩২৭৬৪১৫ এবং ডিএসই পিএবিএক্স এক্স-২৩৯ নম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২৩০৯ ঘ.
bdnews24