২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় ডিএসইতে ৩ ঘণ্টা লেনদেন

রোজায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা লেনদেন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চার ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা লেনদেন হবে। সোমবার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত লেনদেন চলবে। বর্তমানে ডিএসইতে লেনদেন হয় বেলা সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত। এ ছাড়া ওই সময়ের জন্য ডিএসই অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ডিএসই অফিস। বর্তমানে ডিএসই অফিস কার্যক্রম চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এদিকে সাপ্তাহিক ছুটি, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, শবে কদর, ঈদ-উল-ফিতর এবং বিশেষ ছুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং অফিসিয়াল কার্যক্রম আগামী ১৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৯২৮ ঘ.