২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক কমে ৪ হাজার পয়েন্টের নিচে

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে প্রায় ৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের ধারায় সপ্তাহের দ্বিতীয় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচক কমলেও, পরে তা কিছুটা বেড়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর এক ঘণ্টার মাথায় সূচক কমে প্রায় ৮৫ পয়েন্ট। এর কিছু পর সূচক ওপরের দিকে উঠলেও তা আর চার হাজার পয়েন্ট ছাড়াতে পারেনি। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক প্রায় ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৯৪ পয়েন্ট হয়েছে। হাতবদল হয় ১২২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৯২টির, কমে ১৩৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম। টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা দুপুরে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছে। এর আগে সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাপক দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে। সূচক ১৬৩ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি অধিকাংশ শেয়ারের দাম কমে যায়। লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ১ পয়েন্ট নিয়ে। দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা রোববারও ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছিল। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২ দশমিক ৯৩ শতাংশ বা ১২৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে। এর আগের সপ্তাহে সূচক কমে ৬ দশমিক ১৭ শতাংশ বা ২৮২ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৪৪৮ ঘ.