ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১২ সালের ৩১ মার্চ সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
স্টাইলক্রাফট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটায় মহাখালিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাসের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ আগাস্ট।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে স্টাইলক্রাফট লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭২ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৪০ ঘ.
bdnews24