২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক বাড়লো সামান্যই

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 05:13 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য বেড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুতে সূচক বাড়লেও আধ ঘণ্টা পর সূচক কমতে থাকে। বেলা ১২টা থেকে সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৯০ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৮৪টির, কমে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৭৬ পয়েন্ট। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে। সোমবার ডিএসই সূচক প্রায় ১৯০ পয়েন্ট কমে যায়। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বা ২৭২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২৩৮ ঘ.