২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক কমেছে পৌনে একশ’ পয়েন্ট

বুধবার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ৭৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেন শেষে সূচক কমেছে প্রায় পৌনে একশ’ পয়েন্ট। বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচকে ওঠানামা চলে। এর পর থেকে সূচক নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৬ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৩ পয়েন্ট হয়। হাতবদল হয় প্রায় ১৫৯ কোটি টাকার শেয়ার। ২৫৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৩৩টির, কমে ২২১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে। সোমবার ডিএসই সূচক প্রায় ১৯০ পয়েন্ট কমে যায়। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ৬ দশমিক ৩৭ শতাংশ বা ২৭২ পয়েন্ট। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, এসআইবিএল, আমড়া টেকনোলজি, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল, বেক্সিমকো লি. ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, বঙ্গজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, বার্জার পেইন্ট, এবিবি ১ম মিউচুয়াল ফান্ড, এসআইবিএল, আইবিবিএল পি বন্ড, রিলায়েন্স ১, ইস্টার্ন লুব্রিকেন্টস ও আল আরাফাহ ব্যাংক। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কো¤পানি হলো, ফারইস্ট লাইফ, আইসিবি ১ম এনআরবি, ৫ম আইসিবি, আইসিবি এএমসিএল ১ম, প্রগ্রেসিভ লাইফ, পদ্মা লাইফ, দেশ গার্মেন্টস, ১ম বিএসআরএস, গ্লোবাল ইন্সুরেন্স ও এইচআর টেক্সটাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭১৪ ঘ.