২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধ ঘণ্টায় সূচকে যোগ ১৩৫ পয়েন্ট

গত সপ্তাহে দরপতনের পর ঊর্ধ্বমুখী সূচক নিয়েই নতুন সপ্তাহ শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে দরপতনের পর ঊর্ধ্বমুখী সূচক নিয়ে এ সপ্তাহের লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিটেই সূচক এক লাফে বাড়ে ১৪৭ দশমিক ৭৮ পয়েন্ট। বেলা ১১টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৫ পয়েন্ট হয়। আধ ঘন্টায় হাতবদল হয় ৩৮ কোটি টাকার শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির দাম। ছয় কার্যদিবস টানা দরপতনের পর গত সপ্তাহের শেষ দিনে ডিএসই সূচক বাড়ে ৪ পয়েন্ট। সেদিন হাতবদল হয়েছে মাত্র ১১৮ কোটি টাকার শেয়ার। সর্বশেষ ২০০৮ সালের ১৭ ডিসেম্বর এর চেয়ে কম ১০৯ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছিল ডিএসইতে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৩২০ দশমিক ৫৫ পয়েন্ট কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১০৮ ঘ.