২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের হঠাৎ পতনে তদন্ত কমিটি

উত্থানের সময় হঠাৎ সূচকের পতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্থানের সময় হঠাৎ সূচকের পতনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, গত মঙ্গলবার সূচক বাড়ার সময় বেলা ২টা ৩০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিটে হঠাৎ করে সূচকের পতন ঘটে। তার আগের ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ঊর্ধ্বমুখী ধারায় ছিল। ওই ৫ মিনিটে বিভিন্ন শেয়ারের লেনদেনের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে এসইসি। এর আগেও বাজারে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে কয়েকটি ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে তদন্ত করে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৩৫ ঘ.