ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ছয় দিন দরপতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন লেনদেনে সূচক বেড়েছে।
বুধবার লেনদেন শুরুর পর পাঁচ মিনিটে সূচকে যোগ হয় প্রায় ৪৫ পয়েন্ট। দিন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০০ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির। হাতবদল হয়েছে ১৮৭ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ১৪ পয়েন্ট। হাতবদল হয় ২৩৫ কোটি টাকার শেয়ার।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে শেষে সূচক কমে প্রায় ৭০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৮২ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ২৯২ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৫৭ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে।
এরও আগের তিন সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬০৯ ঘ.
bdnews24