২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের ধারায় পুঁজিবাজার

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে প্রায় ১৪ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ছয় দিনের মতো সূচক কমলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার লেনদেন শুরুর পর প্রথম পাঁচ মিনিট সূচক কিছুটা বাড়লেও এর পর থেকে তা কমতে থাকে। দুপুর ১টা ২০ মিনিটে ডিএসই সাধারণ সূচক ১১৫ পয়েন্ট পর্যন্ত কমে। তবে এরপর সূচক বাড়ে। দিনশেষে সাধারণ সূচক প্রায় ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩১ পয়েন্ট দাঁড়ায় লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির। হাতবদল হয়েছে ২৩৫ কোটি টাকার শেয়ার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে শেষে সূচক কমে প্রায় ৭০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৮২ পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ২৯২ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৫৭ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। এরও আগের তিন সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৪০ ঘ.