ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষে সূচক কমেছে। এ নিয়ে টানা পাঁচ দিন সূচক কমল।
সোমবার লেনদেন শুরুর পর প্রথম আধ ঘণ্টা সূচক বাড়ে। এর পর থেকে তা নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেন হওয়া ২৫৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। হাতবদল হয়েছে ১৮৩ কোটি টাকার শেয়ার।
দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করে এক দল বিনিয়োগকারী।
সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ৮২ পয়েন্ট। হাতবদল হয় ১৭২ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ২৯২ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৫৭ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে।
এরও আগের তিন সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।
সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, আফতাব অটো, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, কেপিসিএল, বেক্সিমকো লি. ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, পূরবী জেনারেল ইন্সুরেন্স, আম্বি ফার্মা, সাভার রিফ্রেক্টরিজ, এপেক্স এডালচি, এফবিএফআইএফ, রংপুর ফাউন্ড্রি, প্রভাতী ইন্সুরেন্স, এসিআই জিরো কুপন বন্ড, আইসিবি ৩য় এনআরবি ও প্রাইম ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, হাক্কানি পাল্প, আর এন স্পিনিং, জুট স্পিনার্স, কোহিনুর কেমিক্যাল, পিপলস্ ইন্সুরেন্স, জিলবাংলা সুগার ও প্রগতি ইন্সুরেন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৫ ঘ.
bdnews24