ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক কমেছে। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে লেনদেন হয়েছে সবচেয়ে কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিট সূচক বাড়ে। এর পর সূচক খানিকটা কমে। ওঠানামার পর দিনশেষে সাধারণ সূচক প্রায় ৩০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৯৭ পয়েন্টে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। হাতবদল হয়েছে প্রায় ১৭২ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ১০২ কোটি টাকা কম।
এর আগে এর চেয়ে কম ১৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল গত ১২ মার্চ।
বুধবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় ৭৭ পয়েন্ট হারায়। মঙ্গলবারও দিনও সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল। সেদিন ডিএসই সাধারণ সূচক প্রায় ১১৭ পয়েন্ট কমে।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা।
গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৫২ ঘ.
bdnews24