২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: লেনদেন শেষে সূচক কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে প্রায় ১৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 05:44 AM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন প্রথম ঘণ্টার লেনদেনে সূচকে ঊর্ধ্বগতি থাকলেও লেনদেন শেষে সূচক কমেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর সূচক বাড়তে শুরু করে। বেলা ১২টা থেকে সূচক কিছুটা কমে। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭২ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া ২৫৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত আছে ২২টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৭৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ৩৫৭ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৮৪ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ কমে। এরও আগের দুই সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণ ফোন, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল ও ইউসিবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ৩য় আইসিবি, স্টাইলক্র্যাফট, পদ্মা লাইফ ইন্সুরেন্স, এনটিসি, ইস্টার্ন ইন্সুরেন্স, এফবিএফ আইএফ, লিব্রা ইনফিউশনস, প্রগ্রেসিভ লাইফ, প্রগতি লাইফ ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, আইএফআইসি, আইসিবি ইসলামি ব্যাংক, আইএসএন লি., ২য় আইসিবি, গে¬াবাল ইন্সুরেন্স, সাভার রিফ্রেক্টরিজ, ফনিক্স ইন্সুরেন্স, তাক্কাফুল ইন্সুরেন্স, হাক্কানী পাল্প ও জেমিনী সি ফুড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৩ ঘ.