ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার প্রথম ঘণ্টার লেনদেনে সূচক বাড়লেও দিনশেষে তা কমেছে প্রায় একশ’ পয়েন্ট।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেলা ১১টায় লেনদেন শুরুর পর সাধারণ সূচক ওঠানামা করতে থাকে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৯৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ৫ হাজার ৭০ পয়েন্ট হয়েছে।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত আছে ১৩টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৩৭৮ কোটি টাকার শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেনে সূচক ওঠানামার পর সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৩৫৬ কোটি টাকার শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সাধারণ সূচক কমে প্রায় ২ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৪৫৩ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৭৬১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৮ ঘ.
bdnews24