ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বিডি থাই অ্যালুমিনিয়ামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রার কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে বিডি থাই অ্যালুমিনিয়াম কর পরবর্তী ১ কোটি ৮২ লাখ টাকা নিট মুনাফা করেছে। ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৩ টাকা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৪৮ ঘ.
bdnews24