২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০% স্টক লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে। এজিএমের স্থান পরে জানানো হবে। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৯২ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৩ ঘ.