ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৩৫ কোটি টাকা সংগ্রহ করবে।
প্রতিটি শেয়ার ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকায় ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৩৫ কোটি টাকা উত্তোলন করবে।
প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৪২ ঘ.
bdnews24