২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে পুঁজিবাজারে লেনদেন শুরু

অধিকাংশ সদস্য লগইন করায় রোববার হরতালের মধ্যে যথাসময়ে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:14 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিকাংশ সদস্য লগইন করায় রোববার হরতালের মধ্যে যথাসময়ে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিএসইর ২১৭ জন সদস্যের মধ্যে ২০৯ জন সদস্য সকাল ১০টা ৫০ মিনিটে লগইন করে। নির্ধারিত সময়ের আগেই সিংহভাগ সদস্য লগইন করায় যথাসময়ে বেলা ১১টা ডিএসই লেনদেন শুরু হয়। একই সময়ে লেনদেন শুরু হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ওঠা-নামার মধ্যে থাকলেও বাড়ে লেনদেন। গত সপ্তাহে (১৫-১৯ এপ্রিল) পাঁচ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়ে প্রায় ২৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়ায় ১ হাজার ২১ কোটি টাকা যা আগের সপ্তাহে ছিল ৮৪৫ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১০৮ ঘ.