ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মে বেলা ১০টায় মতিঝিল বাণিজ্যিক এলাকার বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মে।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৫০ ঘ.
bdnews24