২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনের লেনদেনে সূচক বেড়েছে

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে প্রায় ৭৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 05:48 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুতে সুচক বাড়লেও ১০ মিনিট পর তা কমতে থাকে। বেলা ১২টার সময় ডিএসই সাধারণ সূচক ৫ হাজার পয়েন্টের নিচে ছিল। তবে এর পর সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮ পয়েন্ট হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৫২২ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে ৫১ কোটি টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার সাধারণ সূচক কমে প্রায় ১০৫ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৫৭৩ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দুই দিন সূচকে ঊর্ধ্বগতির পর মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচক কমে ৫৬ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪.৮৭ শতাংশ বাড়ে। গত সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন ছিল ৭৯৯ কোটি টাকা যা এর আগের সপ্তাহের দৈনিক গড় লেনদেনের চেয়ে ৬৭ দশমিক ৭৪ শতাংশ বেশি। এর আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক বাড়ে ২১৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৫ শতাংশ। তারও আগের সপ্তাহে সাধারণ সূচক ১৯৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৭ শতাংশ বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.